Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। কাঁথিতে বোমা বাঁধার পর্দাফাঁস!
নির্দলের আড়ালে নির্বাচনে সন্ত্রাসের ছক বিজেপি-সিপিএমের ।।

পঞ্চায়েত নির্বাচনে বাম-বিজেপির সন্ত্রাসের ছক বানচাল করেদিলো গ্রামের মানুষ।পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত এর সরস্বতীপুরে বোম বাঁধার সময়ে দুই দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেললো এলাকাবাসী।তাঁরাই খবর দেয় তৃনমূল নেতৃত্বকে।এলাকাবাসীর থেকে খবর পেয়ে স্থানীয় গ্রাম প্রধান সহ শাসক দলের নেতৃত্ব ছুটে এসে ঘিরে ফেলে পুরো এলাকা।খবর দেওয়া হয় কাঁথি থানায়।বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসে ব্যাবহারের জন্যে তৈরী করা হাত বোমা উদ্ধার করে।উদ্ধার করেছে বোম তৈরীর সামগ্রীও।পাকড়াও করেছে দুই দুষ্কৃতীকে।ঘটনাটা জানাজানি হতেই সারা কাঁথি মহকুমা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।


বাদাম জঙ্গলের ভিতর পরিতক্ত বাড়িতে বোম বাঁধার সময়ে ধৃত দুষ্কৃতীরা জানিয়েছেন তাঁদের বাড়ি কাঁথি পৌরসভার ২ নং ওয়ার্ডে।গত দুই দিন ধরে এই বোম বাঁধার কাজ চলছিলো।তৃনমূলের সেক কায়েক,সেক রেজ্জাকরা
তাদের এই কাজের জন্যে ডেকে এনেছিলো বলেও দাবি এই দুষ্কৃতীদের।

চালতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সামন্ত দাবি করেছেন এর সাথে সিপিএম ও বিজেপির যোগ আছে।তিনি বলেন দুষ্কৃতীরা যাদের নাম বলছে তারা বিক্ষুব্ধ তৃনমূল।এরা চালতি ও বসন্তিয়া অঞ্চলে নির্দল প্রার্থী দিয়েছে।এদের সিপিএম-বিজেপি সমর্থন করে বলে প্রার্থী দেয়নি।চালতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সামন্ত অভিযোগ করেছেন মানুষের সমর্থন নেই।তাই নির্দলকে সামনে রেখে সিপিএম ও বিজেপি ভোটের আগে এলাকায় সন্ত্রাসের
পরিবেশ তৈরী করতে চায় বলেই এতো বোমা তৈরী করছিলো।

⭕আরো সংবাদের জন্যে নীচের লিংক গুলোতে ক্লিক করুন 👇

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

https://www.facebook.com/neelushik?mibextid=ZbWKwL

সংবাদ // বিজ্ঞাপন – এর জন্য যোগাযোগ করুন – ৭০০১৯৮১০২৬ , ৯৯৩২৪৫০৫৪৫

Related News

Also Read