ডেঙ্গু সহ অন্যান্য সংক্রামক রোগ মুক্ত করতে বিশেষ উদ্যোগী হল কাঁথি পৌরসভা। সরকারি নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলাট কাঁথি পৌরসভার ২১টি ওয়ার্ডে সরকারি স্কুল, কলেজ ও বিভিন্ন অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের বিষয়ে একটি আলোচনা সভা পৌরসভার ডরমেটরীতে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড. নিরঞ্জন মান্না, সাফাই বিভাগের দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, কাউন্সিলর অতনু গিরি, পৌরসভার এই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিমাংশু মান্না সহ ২১টি ওয়ার্ডের সুপারভাইজার গণ।ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, সরকারি নির্দেশে এবং চেয়ারম্যান সুপ্রকাশ গিরির তত্ত্বাবধানে পৌরসভার ২১টি ওয়ার্ডে কাউন্সিলর গণের সহযোগিতায় ডেঙ্গু সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আগাম সতর্কতা হিসেবে আগামী ২৯ এপ্রিল থেকে ১জুন পর্যন্ত কাঁথি পৌরসভার মধ্যে অবস্থিত সমস্ত স্কুল,কলেজ ও সরকারি অফিস গুলোতে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি চলবে। এই কর্মসূচি সফল করতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ এবং সাফাই বিভাগের কর্মীসহ সকলকে আন্তরিক ভাবে এগিয়ে আসার অনুরোধ জানান। পৌরসভার সাফাই বিভাগের সুপার ভাইজার গণ এই কর্মসূচি সফল করতে যধাসাধ্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।






