Select Language

[gtranslate]
২৩শে ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ৮ই মার্চ, ২০২৬ )

একাধিক দাবিতে সরব হল তাজপুর পর্যটন কেন্দ্রের তপশিলি মহিলারা

একাধিক দাবিতে সরব হল রামনগর ১ ব্লকের তালগাছারী ২  গ্রাম পঞ্চায়েত এর তাজপুর পর্যটন কেন্দ্রের তপশিলি মহিলারা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলো মৎস্যজীবী ও তপশিলি  মহিলারা। তাদের দাবি অস্থায়ীভাবে তাদের দোকান করতে দেওয়ার জায়গা দিতে হবে। পাশাপাশি বনদপ্তরের কাঁথি রেঞ্জার এর অভব্য ব্যবহারের প্রতিবাদ জানায়।অভিযোগ রেঞ্জার মনীষা সাউ ও বনদপ্তরের কর্মীবৃন্দ মহিলাদের সম্মান করেছে এবং গ্রামবাসীকে কটুক্তি করে সম্মানহানি করেছে। তার শাস্তির দাবি করা হয়। এই অবস্থান বিক্ষোভ থেকে অখিল গিরি  জিন্দাবাদ বলে ধ্বনি ওঠে বিক্ষোভ মঞ্চ থেকে। 

দাবি করা হয় প্রকৃত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আন্দোলন কারীদের প্রশ্ন কটুক্তি করার জন্য মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়। কিন্তু কটুক্তির জন্য রেঞ্জারের চাকরি যাবে না কেন। অভিযোগ সমুদ্র পাড় ভাঙ্গনের ফলে তাজপুর সমুদ্র সৈকতে অস্থায়ী দোকানদারদের মধ্যে প্রায় ২৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তারা পিছিয়ে এসে বনদপ্তরের জায়গার উপরে অস্থায়ীভাবে দোকান করে। তারপর রাতের অন্ধকারে বনদপ্তর সেইসব দোকানগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয় এবং আগুন লাগিয়ে জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আন্দোলনকারীদের না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া তপশিলি মহিলারা। এই আন্দোলন ও অরাজনৈতিকভাবে চলছে। এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন এই তপশিলি মানুষজনদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখুক  রাজ্য সরকার। তাদের রুজি রুটির কথা ভেবে  সুষ্টু সমাধান করা হোক। সর্বোপরি তাদের দোকান করতে দেয়া হোক অস্থায়ীভাবে।

Related News

Also Read