Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

বেসরকারি স্কুলের হোস্টেলে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলিয়াতে একটি বেসরকারি স্কুলের হোস্টেলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ছাত্রের মৃত্যু নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোন কিছুই জানাতে চায়নি।

 

সূত্রের খবর শনিবার সায়নদীপ খাটুয়া (১২)কে সহপাঠীরা দেখতে পায় গামছায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে। স্কুল কর্তৃপক্ষ জানাতে পেয়ে সায়ন্দীপ অসুস্থ বলে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার মা স্কুলে ছুটে এলে জানতে পারে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। শুধু তাই নয় ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর জেনেই কান্নায় ভেঙে পড়ে তার মাও পরিবার।

 

তার বাবা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে থাকে। মা টিউশন করে সংসার চালায়। এই অবস্থায় দিশেহারা এই পরিবার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সায়নদীপের মা দাবি করেছে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এর নিরপেক্ষ তদন্ত চায়। শিমুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই কারণে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Related News

Also Read