Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। বিদ্যুৎ গ্রাহক সম্মেলন ।।

বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির আহ্বানে ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার পাঁশকুড়া ও প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টার এলাকার বিদ্যুৎ গ্রাহকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কমিটির সহকারী সভাপতি নন্দ মাইতি। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনে রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নীরেন কর্মকার,পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দাস ও অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। সম্মেলনে শতাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জনস্বার্থবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ বাতিলের দাবিতে ২০২৩ সালের এপ্রিলে মধ্যপ্রদেশের ভুপালে সর্বভারতীয় সম্মেলনের প্রস্তুতিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মেলন থেকে নন্দ মাইতিকে সভাপতি সুধীর মাইতি ও অসিত মান্নাকে যুগ্ম সম্পাদক করে ১৭ জনের কমিটি গঠিত হয়।

Related News

Also Read