Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার:ট্রেনের ধাক্কায় মৃত ৪ ।

ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর রেলব্রিজ সংলগ্ন তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার বলেন, ওরশ উপলক্ষে খরমপুর মাজারে কয়েক লাখ মুসল্লির সমাগম হয়। এরমধ্যে কিছু মুসল্লি পুলিশের বাধা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে রেলসেতু পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকাগামী পারাবত ট্রেন এলে অনেকেই নদীতে ঝাঁপ দেয়। আর কয়েকজন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।

খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাতে নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করে। আর ভোর থেকে দুপুর পর্যন্ত আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নরসিংদীর মাধবী থানার দোয়ারি গ্রামের শুকুর মিয়া ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মতি ভুইয়া। অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি।

Related News

Also Read