Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

সমবায় ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীর সবজির ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ

সমবায় সমিতিতে বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থী হওয়ায় এক মহিলার চাষের ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।চাঞ্চল্যকর ঘটনাটা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের রানিচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি ৪৫ টি আসনে নির্বাচন আগামী ২৫ জানুয়ারি। বিজেপি ৪০ ও তৃণমূল দলের পক্ষ থেকে ৪৫ আসনে প্রার্থী মনোনয়ন করেছেন।ওই ভোটে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন সুকেশ দাস এবং তার স্ত্রী বন্দনা দাস। তাদের অভিযোগ ভোটে দাঁড়ানোর খবর তৃণমূল জানতে পেরে তাদেরকে নানাভাবে রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। তারা পেশায় কৃষিজীবী।

আরো অভিযোগ দোকানে সবজি বিক্রি করতে গেলে তাদেরকে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

গত দুদিন আগে তার পাঁচ বিঘা সবজি বাগানের বেগুন, মূলা, শশা বাড়িতে ফসল নষ্টের কীটনাশক দিয়ে পুরো সবজিক্ষেত নষ্ট করেছে, এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব সুকেশ দাস।

 

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়। এটাই তৃণমূলের সংস্কৃতি, সরব বিজেপি।

Related News

Also Read