Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

কাঁথি মহকুমা জুড়ে নাম সংকীর্তন 

পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিন কাঁথি বিধানসভা এলাকার কাঁথি ১ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দনপুর নবারুণ সংঘের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ১১৫ মহাপ্রভূর আগমন ও নাম সংকীর্তন এবং হাজার হাজার মানুষের অন্নমহোৎস হল। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল কে শুভেচ্ছা বিনিময় করলেন এবং অন্য মহোৎসবের সূচনা করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি।

উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট মানুষজন। তিনি মহাপ্রভুর চরণে প্রনাম নিবেদন করলেন।

 

অপরদিকে আজ রবিবার রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের তালগাছাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বোধড়া পন্থেশ্বরী মিলন মেলা উৎসবের অন্ন প্রসাদ বিতরন অনুষ্ঠানের সূচনা করেন কাঁথি পৌরসভার পুর প্রধান সুপ্রকাশ গিরি ও প্রসাদ বিতরন করলেন। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related News

Also Read