প্রদীপ কুমার সিংহ
পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হয়েছে ৪ই মে ২০২৬ তারিখে। সেই দিন রাত থেকে পশ্চিমবঙ্গ সহ বারুইপুরে বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী বিজেপি দলীয় পতাকা নিজে কাঁদে তুলে নেয় বলে অভিযোগ। বারুইপুর এলাকায় বেশ কিছু পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সহ বিভিন্ন জায়গায় দখল করেছিল। কিন্তু বিজেপির নেতা-নেত্রীরা বলেন নব্য বিজেপি কর্মীরা এই দুষ্কৃতীমূলক কাজ করেছিল। এর দায় বিজেপি দলের কখনো ছিল না। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মদারাট গ্রাম পঞ্চায়েত, ধপ ধপি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতর দরজায় তালা লাগিয়ে দিয়েছিল।
শুক্রবার যাদবপুর বিজেপি মহিলা সংগঠনের নেত্রী পায়েল ধরের নেতৃত্বে মদারাট গ্রাম পঞ্চায়েতে যান এবং সেখানে তালা ভেঙে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যদের ঢুকিয়ে দেন। পায়েল ধর সাংবাদিকদের বলেন তৃণমূল কংগ্রেস যখন ২০১১ সালে সরকার গঠন করেছিল তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পার্টির অফিস দখল করেছিল বিভিন্ন পঞ্চায়েত দখল করেছিল কিন্তু বিজেপি একটা সংগঠনিক দল এই দলে কর্মীরা কখনোই দুষ্কৃতীমূলক কাজ করতে পারে না। এই কাজগুলো করেছে যারা নব্য বিজেপি হয়েছে তাদের কাজ। বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানার পুলিশকে জানানো হয়েছে যে সব দুষ্কৃতীরা এই কাজ করেছে তাদেরকে ধরে কঠোর শাস্তি যেন দেয়।
পাশাপাশি ধপধপি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দরজায় দুষ্কৃতীরা তালা লাগিয়ে দিয়ে যায় মঙ্গলবার দিন। এই খবর বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে আসলে শুক্রবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী বিশ্বজিৎ পালের নেতৃত্বে বিজেপির একটি দল সেই গ্রাম পঞ্চায়েতে যায় এবং সেখানে পঞ্চায়েতে দরজার তালা ভেঙে পঞ্চায়েতের সদস্যদের ঢুকিয়ে দেয়।
তিনি বলেন যারা এই কাজ করেছে সেইসব দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করেন। তিনি বলেন বিজেপি একটা জাতীয় দল নরেন্দ্র মোদী এই দলে শীর্ষ নেতা। তার নির্দেশ পশ্চিমবাংলা মানুষ যাতে ভালো থাকে সেই দিকেই বিজেপি কর্মীদের নজর দিতে বলেছেন। আমরা সব দিকে লক্ষ্য রাখছি যাতে এই রকম ঘটনা আর না। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে।





