Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের থিম কান্ট্রি “স্পেন” ।।

ইন্দ্রজিৎ আইচ :- প্রতি বছরের মতন এবারেও ৩০ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

মেলা চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। আগামী ৩০ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৪৬ তম বইমেলায় এবারের ফোকাল থিম কান্ট্রি স্পেন।


২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি ছিলো স্পেন। এবারের বইমেলা প্রাঙ্গণ এর লোগোটি অঙ্কন করেছেন বিখ্যাত চিত্রকর শুভাপ্রসন্ন।

ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় জানালেন গত ২০২২ সালে সেন্ট্রাল পার্কে বই মেলায় এসেছিলেন ২২ লক্ষ বইপ্রেমী মানুষ। বই সেল হয়েছিলো ২৩ কোটি টাকার।



বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে জানালেন প্রায় ৬০০ স্টল হবে বই মেলায়। এর মধ্যে অনেক নতুন প্রকাশন বই মেলায় অংশ নেবে। নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বইমেলায় অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সব মিলিয়ে জমে উঠবে শীতের মরশুমে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।আজ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্টদূত খোষে মারিয়া রিদাও দোমিন গেজ। ছিলেন শ্রীবেন্দু ভট্টাচার্য, পিনাকী মজুমদার সহ গিল্ডের অনেক সদস্য ।

Related News

Also Read