পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুট হাইস্কুলের প্রাক্তনী ড. যাদব মাঝি ও পিন্টু মাইতি-রা যেমন আই আই টি সহ দেশ বিদেশের প্রতিষ্ঠানে বিজ্ঞান সাধনায় মগ্ন , তেমনি আর এক প্রাক্তনী মানব কল্যানে মগ্ন।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রাক্তনী শংকর প্রসাদ গিরি পরবর্তীকালে নব নামকরণ স্বামী সূর্যানন্দজী মহারাজ।তাঁকে বৃহস্পতিবার বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি একটি সেমিনারের আয়োজন করা হয়।
বিদ্যালয় বিবেকানন্দের পূর্ণমূর্তিতে ও অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা করেন স্বামী সূর্যানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং ছাত্রছাত্রী বৃন্দ।
বলেন – দেশ গঠনে নির্লোভ ছাত্র -যুব সমাজ চাই , যারা দেশের সম্পদের সদ্ব্যবহার করবে , দেশকে এগিয়ে নিয়ে যাবে। আত্মবিশ্বাস ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত হতে হবে। নিজেকে জাগতে হবে ও অপরকে জাগাতে হবে। ২০১৩ সালে নয়াপুট সুধীরকুমার হাই স্কুল থেকে সংস্কৃত নিয়ে ৯২% নম্বর নিয়ে পাস করেন। পরবর্তীতে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের কলেজে প্রবেশিকা পরীক্ষায় পাস করে সাম্মানিক স্নাতক বিভাগে ভর্তি হন। ২০১৬ সালের স্নাতক উত্তীর্ণ হয়ে স্নাতকোত্তর করেননি। তারপর তিনি বেলুড় মঠের ব্রহ্মচর্য গ্রহণ করেন। বর্তমান তিনি টাটার জামশেদপুরের রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজের দায়িত্ব সামলাচ্ছেন। এই ত্যাগের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তার আদর্শকে অন্যান্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরার জন্য এই সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোড়াই





