রাজ্যের শাসক দল তৃনমূলের ধর্মতলায় ২১ জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানকে পাগলু ড্যান্সের মঞ্চ বলে কটাক্ষ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই সঙ্গে ২১ জুলাইর সাথে তৃনমূলের সম্পর্ক কি সেই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু।
শুক্রবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন ওটা যুব কংগ্রেসের আন্দোলন ছিলো।গুলি চালিয়ে ছিলো সিপিএম।তাই এই নিয়ে যা বলার বা করার সেটা কংগ্রেস ও সিপিএমের।তৃনমূলের তো এর সাথে কোন যোগ নেই।এর পরেই শুভেন্দু বলেন মমতার ভাষায় বললে ব্যাঙ্গালোরে বসে জগাই-মাধাই-বিদাইরা মিটিং-সিটিং-ইটিং করে সব ঠিক করে নিয়েছে।এখন কে কার বিরুদ্ধে বলা মুস্কিল।
পরে সাংবাদিকদের আরো এক প্রশ্নের উত্তরে শুভেন্দুবধিকারীর কটাক্ষ ওটার আর কিছু নেই।এখন ওটা নাচ গান আর পাগলু ড্যান্সের মঞ্চ !
উল্লেখ্য ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে পুলিশের ছোঁড়া গুলিতে মৃত ১৩ জনের মৃত্যু হয়







