দুর্গাপুজোকে ঘিরে বাঙ্গালীর নস্টালজিয়া চিরন্তন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে বাঙালি উন্মাদনা বরাবরই তুঙ্গে।
বুধবার বালিসাই সার্ব্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে খুঁটিপূজার মাধ্যমে দুর্গোৎসব ২০২৫ এর ৫২ তম বর্ষের শুভ সূচনা হলো মহা সমারহে। ক্লাবের সকল সদস্যরা উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবছরের থিম তরুনের নবজাগরন।

৫২ তম বর্ষের পুজোয় প্রতিমায় থাকছে সাবেকীআনার ছোঁয়া মন্ডপে থাকছে অভিনবত্ব। বালিসাই এলাকার ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। নবপ্রজন্ম এবারের পূজোর আয়োজন করছে। নবীন প্রবীনের মেলবন্ধনে এবারের মায়ের আরাধনা। মা আসছেন বছর ঘুরে তারই প্রস্তুতি চলছে জোর কদমে।ক্লাব এর পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি হৃষিকেশ পয়ড়া, সহ-সভাপতি নয়ন কুমার পতি, সম্পাদক অনিন্দ্য দাস, সহ-সম্পাদক দিব্যেন্দু শেখর পতি,পরিচালন কমিটির মুখ্য উপদেষ্ঠা বিজন কুমার দে,কোষাধক্ষ্য স্বপন মাইতি, স্মরনিকা সম্পাদক মিলন পতি, সংস্কৃতিক সম্পাদক যামিনী চন্দ, তপন গিরি, স্বপন জানা, শ্রীকৃষ্ণ ওঝা, অনুপ পতি সহ কমিটির সকল সদস্যগণ।

আজ খুঁটি পুজোকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দিপনা ছিল তুঙ্গে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পুজো ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা প্রদান করছেন। দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃত হওয়ার পর প্রত্যেকটি পুজো মণ্ডপে বাড়তি উদ্দীপনা।বালিসাই সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজ খুঁটি পূজার মাধ্যমে দুর্গোৎসবের সুর বেঁধে দিলেন।





