Select Language

[gtranslate]
৫ই বৈশাখ, ১৪৩৩ শনিবার ( ১৮ই এপ্রিল, ২০২৬ )

ডান্স হাঙ্গামায় অশ্লীল নৃত্য:গ্রেফতার ৯ মহিলা সহ ১৫ জন

পুজো অনুষ্ঠানকে ঘিরে ডান্স হাঙ্গামায় অশ্লীল নৃত্যে চলার গোপনে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে গ্রেফতার করল ৯ মহিলা সহ ১৫ জনকে।

 

অভিযোগ কাঁথি দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রাম পঞ্চায়েতের নামালডিয়া গ্রামে গ্রাম্য শ্রী শ্রী মনসা পুজো অনুষ্ঠানকে ঘিরে ডান্স হাঙ্গামা হয়। পাশাপাশি জুয়ার আসরও বসে বলে অভিযোগ।পুলিশ হানা দিয়ে ডান্স হাঙ্গামার নামে অশ্লীল নৃত্যের আসর থেকে ৯ মহিলা সহ ১৫ জনকে গ্রেফতার করে।

 

ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেন।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকাবাসী উদ্যোক্তাদের তীব্র কটাক্ষ করে সমালোচনা করেন।

Related News

Also Read