Select Language

[gtranslate]
২৭শে মাঘ, ১৪৩২ মঙ্গলবার ( ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ )

ঋষি রাজনারায়ণ বসু ও গ্রন্থাগারে রাজ্যস্তরীয় সেমিনার

মেদিনীপুরে রাজনারায়ণ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মঙ্গলবার মেদিনীপুরে কেডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের রবীন্দ্র সার্ধশত বার্ষিকী হলে ‘ঋষি রাজনারায়ণ বসু ও গ্রন্থাগার’ বিষয়ক রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হল।

 

সেমিনার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এই বছর ঋষি রাজনারায়ণ বসুর দ্বিশতবর্ষ জন্মজয়ন্তী। তাঁর জাতীয়তাবাদ, সমাজ সংস্কার, শিক্ষা, গ্রন্থাগার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার নিয়ে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগারিক সত্যব্রত ঘোষাল, কেডি কলেজের অধ্যক্ষ ড. দুলাল চন্দ্র দাস ও গ্রন্থাগারিক ড. মিলন কুমার সরকার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাণী রঞ্জন দে, অধ্যাপক সুজয়া সরকার, প্রাক্তন অধ্যাপক বিশ্বরঞ্জন ঘোড়ই, মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সম্পাদক তারাপদ বারিক প্রমুখ।

 

ঋষি রাজনারায়ণ বসু তাঁর কর্মজীবনের প্রায় পুরোটাই কাটিয়েছিলেন মেদিনীপুরে। কেডি কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইতিহাস বিভাগ এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে রাজ্যস্তরীয় এই সেমিনারে গবেষণা পত্র উপস্থাপন করেন তারাকালী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক অতনু মিত্র, সহকারী অধ্যাপক ইন্দর মুখার্জী, তন্ময় সিংহ, রাজকুমার রাণা সহ প্রমুখ গবেষক।

Related News

Also Read