প্রদীপ কুমার সিংহ
মঙ্গলবার সকালে একটি পুকুরে একটি বস্তার মধ্যে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর পুকুরের মালিক বিশ্বজিৎ মাল প্রতিদিন সকালে মত মঙ্গলবার সকালে ও তিনি পুকুরের ধারে আসেন এবং পুকুরের মধ্যে একটা সাদা রঙে বস্তা দেখতে পান। তিনি সেটা কে লাঠি দিয়ে সরাতে গেলে তিনি আঁতকে ওঠেন। বস্তার মধ্যে একজনের পা দেখা যাচ্ছে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের এবং বারুইপুর থানায় খবর দিলে, তড়িঘড়ি বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেই সাদা রংয়ের বস্তাটি উদ্ধার করে দেখে একজন মহিলার আছে। বস্তাটি খুলে দেখেন মহিলার গলায়, মুখে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। পুলিশ সঙ্গে সঙ্গে সেই মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে কেউ খুন করে মহিলা দেহটি পুকুরে ফেলে চলে গেছে। পুকুরের মালিক এবং স্থানীয় বাসিন্দারা জানান এই মহিলাকে কেউ চেনে না বা স্থানীয় বাসিন্দার নয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ কেউ বা কারা মহিলাকে খুন করে বস্তার মধ্যে ঢুকিয়ে গভীর রাত্রে পুকুরে ফেলে দিয়ে গেছে।
স্থানীয় কয়েকজন পুরুষ ও মহিলা বলেন সোমবার রাত দশটার সময় পুকুর পাড় দিয়ে যখন যান তখন কোন বস্তা ছিল না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ওই মহিলার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই মহিলা ঘটনাস্থলে এলো কি করে, কেউ খুন করে ফেলে রেখে দিয়েছে কিনা, মহিলার নাম ঠিকানা জানার জন্য পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। পুলিশ মনে করছে ওই মহিলার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।





