Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ভবানীচক বাজারে শীতলা মন্দিরে চুরি

আবারো মন্দির চুরিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এগরা থানা এলাকার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীচক বাজারে।

 

পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার ভোর রাত্রিতে ভবানী চক বাজারে শীতলা মন্দিরের তালা ভেঙ্গে মায়ের সমস্ত গয়নাগাটি ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। স্থানীয় মানুষজন সকালে মন্দিরের তালাভাঙ্গা দেখে পূজারী এবং মন্দির কমিটির লোকজনকে খবর দেয়। মন্দির কমিটির কর্মকর্তা গন এগরা থানায় অভিযোগ জানালে পুলিশ এসে এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করে।

 

মন্দিরের পূজারী জানিয়েছেন প্রায় চার লক্ষাধিক টাকা মূল্যের গয়নাগাটি লুট করে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। মন্দিরের ঠাকুরের বসার স্থান ও পরিবর্তন করে দিয়েছে। মন্দিরে যেভাবে পুজোআর্চা হতো তা চলবে বলে পূজারী জানিয়েছেন। এই নিয়ে মন্দিরটি চারবার চুরি হলো। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read