Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। অভিষেকের আরোগ্য কামনায় শান্তি যজ্ঞ নন্দকুমারে ।।

বৃহস্পতিবার বিকালে নন্দকুমার ফুটবল ময়দানের পাশে স্থানীয় বিধায়কের কার্যালয়ে নন্দকুমার বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের ব্যবস্থাপনায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় ১০ জন ব্রাহ্মনের উপস্থিতিতে শান্তি যজ্ঞের আয়োজন করল।



এদিন শান্তি কল্যাণ যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দে , ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর বেরা ও শিবানী দে কুন্ডু ,পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা কমিটির মহিলা সভাপতি প্রমুখ।



একই কারনে এদিন নন্দকুমার ব্লকের অন্তর্গত শীতলপুর হজরত সৈয়দ গাজী ওহাবুদ্দিন রহমত উল্লাহ মাজারে দোয়া চাওয়া হয় তৃনমূল কর্মীদের উদ্যোগে।



উল্লেখ্য গত ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় চোখে আঘাত পান অভিষেক।সেই চোখের চিকিৎসায় আমেরিকায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভিষেকের ছবি ট্যুইট করে জানিয়েছেন। বহু চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয়নি ।পরিস্থিতি জটিল হওয়ায় আরেক বার চেষ্টা আমেরিকায় অস্ত্রোপচার- এর পরে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানিয়েছেন কুনাল ।

Related News

Also Read