Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান

 ইন্দ্রজিৎ আইচ 

 

নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনির স্মরন জয়ন্তী উপলক্ষে গোবরডাঙ্গা নাবিক নাট্যম,খড়দা থিয়েটার জোন, বাংলার সিঞ্চন ও ইমন মাইম সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নাট্য কর্মশালা। দুটি বিভাগের ১৪৭জন প্রশিক্ষণ গ্রহণ করলো মছলন্দপুর ইমন মাইম সেন্টারের পদাতিক মঞ্চে। প্রশিক্ষক ছিলেন ড.দেশরাজ মিনা ( রাজস্থান, জয়পুর) মোনালিসা দাস (রং সংস্কার থিয়েটার গ্রুপ আলওয়ার রাজস্থান) এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য অভিনেতা, নির্দেশক প্রদীপ পাঠক ( রূপক থিয়েটার গ্রুপ পুনে, মহারাষ্ট্র ) প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।

নাট্যশাস্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাবিক নাট্যম এর নির্দেশক জীবন অধিকারী এবং মোনালিসা দাস। এই ওয়ার্কশপের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন খড়দা থিয়েটার জনের তপন দাস এবং বাংলা সিঞ্চনের যোগরাজ চৌধুরী। তিনটি রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই অনুষ্ঠানে। প্রদীপ পাঠক তিনি একজন মারাঠি হওয়া সত্ত্বেও অনুষ্ঠানে ধনধান্যে পুষ্পে ভরা গানটি বাংলায় গেয়ে ওঠেন এবং তার সাথে সকলে গলা মিলিয়ে গানটি গাওয়া হয়। সংস্কার ভারতীয় উত্তর ২৪ পরগনা জেলার পক্ষ থেকে তাদেরকে স্মারক এবং উত্তরীয় প্রদান করে সম্মান জ্ঞাপন করেন। মছলন্দপুর ইমন মাইম সেন্টারের ধীরাজ হাওলাদার জানান আমাদের ভাষা ভিন্ন হলেও আমাদের সংস্কৃতি এক ও অভিন্ন। ছাত্রছাত্রীরা ভীষণ খুশি ও আনন্দ নিয়ে এই কর্মশালায় যোগদান করেছিলেন। কর্মশালার মূল বিষয় ছিল ভরত মুনির নাট্যশাস্ত্র। এলাকার অনেক গুণী মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারাও ভীষণ খুশি এই আয়োজনে। অনুষ্ঠানের শেষে সকল কুশীলবদের শংসাপত্র প্রদান করা হয়।

Related News

Also Read