Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

নেতা সহ ৬ বিজেপির কর্মী সমর্থককে মারধরের অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।

রামনগর ২নং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কে বেধড়ক মারধর, এই মুহূর্তে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগের তীর তৃণমূল দুষ্কৃতীদের দিকে।

রামনগর দুই পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দল নেতা সহ ৬ বিজেপির কর্মী সমর্থককে মারধর করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।

এদের গুরুত্বর আহত অবস্থায় প্রথম রামনগর দু’নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় বিরোধী দল নেতাকে তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তবে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ আজ রামনগর দু’নম্বর বিডিও-র ডাকে একটি মিটিং এ উপস্থিত হন বিরোধী দল নেতা। সেখান থেকে
বাড়ি আসার পথে ১১৬ বি জাতীয় সড়কের সাপুয়া  বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের প্রায় ৩০ থেকে ৪০ জন দুষ্কৃতী বাহিনী, লাঠি সোটা নিয়ে মারধর করে।এই বিষয়ে
রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরিকে জানতে চাইলে তিনি বলেন এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই তার কাছে তিনি বিষয়টি জেনে বলবেন।

রামনগর ২ পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা – সুব্রত জানা, এই মুহূর্তে তিনি গুরুতর যখন অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

Related News

Also Read