Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরে গঠিত হলো মৎস্যজীবী উন্নয়ন সমিতি

পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র ছড়িয়ে থাকা মৎস্যজীবীদের একত্রিত করার উদ্যোগ এবার সফল হলো। দীর্ঘদিনের প্রচেষ্টা ও উদ্যোগের ফলস্বরূপ সরকারি অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী উন্নয়ন সমিতি।

এই সমিতির লক্ষ্য— জেলার প্রতিটি মৎস্যজীবীকে এক ছাতার তলায় আনা এবং তাঁদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা। নোনা জল, মিঠা জলসহ নদী, খাল, পুকুর কিংবা সমুদ্রের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মৎস্যপেশাজীবী এই সমিতির অন্তর্ভুক্ত হবেন। ফলে জেলার প্রতিটি মৎস্যজীবীর সমস্যার সমাধান, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ, এবং বাজার ব্যবস্থার উন্নয়ন এই সংগঠনের মাধ্যমে আরও সহজ হবে।

সমিতির প্রতিনিধিদের মতে, এতদিন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মৎস্যজীবীরা এককভাবে কাজ করলেও, তাঁদের অভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার সমাধানের জন্য শক্তিশালী প্ল্যাটফর্মের অভাব ছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই গঠিত হয়েছে এই সমিতি।

Related News

Also Read