উচ্চমাধ্যমিকে রিভিউ করে তাক লাগিয়ে দিল কাঁথি হাই স্কুলের এক বিজ্ঞান বিভাগের ছাত্র। উচ্চ মাধ্যমিক কাউন্সিল ফল ঘোষণার সাত দিনের মধ্যে রিভিউ ও স্ক্রুটিনিংয়ের ফলাফল ঘোষণা করলো। কাঁথি হাই স্কুল সূত্রে জানা গেছে হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অঙ্গন জানা যার রোল নম্বর ৩১৬৮১১-১০৬৩। সে ভৌতবিজ্ঞানে লিখিত পরীক্ষায় ৩২ এবং ব্যবহারিক পরীক্ষায় ৩০ পেয়ে মোট ৬২ নম্বর পেয়েছিল। লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় বাংলায় ৯৬, ইংরেজিতে ৯৯, রসায়নে ৯৭, অংকে ৯৮ পেয়ে মোট ৪৫২ নম্বর পেয়েছিল। অঙ্গন ও তার পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় ভৌত বিজ্ঞানে ফল পুঃনর বিবেচনার জন্য আবেদন করে। তাতে দেখা যায় লিখিত পরীক্ষায় তার নম্বর বাড়ে ৩৪ নম্বর। ভৌত বিজ্ঞানে তার মোট নম্বর গিয়ে দাঁড়ায় ৯৪। সর্বমোট তার নম্বর হয় ৪৮৬ ।
এক থেকে দশ এই মেধাতালিকায় দশম হয়েছিল ৪৮৮ পেয়ে। সেখনো অঙ্গনের পরিবারের লোকের ধারণা পরীক্ষার খাতার সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কোথাও কোনো গাফিকতি রয়েছে। না হলে তাদের ছেলে মেধা তালিকার মধ্যে আসতে পারতো। কাঁথি হাই স্কুলের শিক্ষকদের কোথায় অঙ্গন বরাবরই মেধাবী ছিল। একটুর জন্য দশম তালিকার মধ্যে আসতে পারল না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে স্ক্রটিনিং এর জন্য বিষয়ভিত্তিক মোট ৫ হাজার ৪৫৪ টি আবেদন জমা পড়েছিল। তারমধ্যে পুনর্বিবেচনায় ২০ টি উত্তরপত্রে ৩১ বা তারও বেশি নম্বর বদলেছে। ২১ থেকে ৩০ নম্বর বদলেছে ১২ টি, ১১ থেকে ২০ নম্বর বদলেছে ৯৮ টি উত্তরপত্রে, এক থেকে ১০ নম্বরেরমধ্যে ২৫৫৯ উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। অঙ্গন এই ২০ জনের মধ্যেই নম্বর পরিবর্তন করেছে বলে জানা গেছে। এই ঘটনায় কাঁথি হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে অঙ্গন জানা এর বাড়ি কাঁথি শহরের আঠিলাগড়ি। বাবা অরুন কুমার জানা পেশার হলদিয়ায় কর্মরত ইঞ্জিনিয়ার মা সুপ্তি জানা পেশায় প্রাথমিক শিক্ষক সহ পরিবারের সকলে খুশি। অঙ্গনের এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার মান্না অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। উত্তরপত্র পুনর্বিবেচনায় ক্ষেত্রে নম্বর বৃদ্ধি পাওয়ার অঙ্গন হাই স্কুলের প্রথম হলো। সে মাধ্যমি পরীক্ষায় মোট ৬৭১ নম্বর পেয়ে ২০২৩ সালে কাঁথি হাই স্কুলে তৃতীয় স্থান অধিকারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল। সংসদের এই ধরনের দায়িত্বহীন মূল্যায়ন কে কটাক্ষ করেছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং ছাত্র-ছাত্রীগণ।





