Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

সমবায় সমিতির গ্রাহকের টাকা আত্মসাৎ,গ্রেফতার এজেন্ট

সমবায় সমিতির গ্রাহকের টাকা আত্মসাৎ করে গ্রেপ্তার হল দৈনিক অর্থ সংগ্রহকারী এজেন্ট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে।

 

এই সমিতির দৈনিক অর্থ সংগ্রহকারী এজেন্ট তথা বালিঘাইর মহানগর গ্রামের বাসিন্দা রবীন্দ্র পাত্র গ্রাহকের কাছ থেকে দৈনিক অর্থ সংগ্রহ করত। এই সংগৃহীত অর্থের কিছু কিছু টাকা সমিতিতে জমা দিয়ে বাকিটা নিজের কাছে রেখে দিত। গ্রাহকরা জানতে পারলে সমিতিতে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে সমিতি কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তদন্তে জানতে পারে রবীন্দ্র পাত্র গ্রাহকদের থেকে সংগৃহীত অর্থের প্রায় ২৫ লক্ষ ১ হাজার ১০ টাকা সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করেছে।

 

সমিতির প্রবন্ধক চন্দন দাস জানিয়েছেন তার বিরুদ্ধে সমিতি কর্তৃপক্ষ এগরা থানায় ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করে। অর্থ তছরূপের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। পুলিশ কাঁথি মহকুমা আদালতে মামলা দায়ের করলে রবীন্দ্র পাত্র আদালত থেকে আগাম জামিন নিয়ে নেয়। তারপর বহাল তবিয়তে ঘুরতে থাকে রবীন্দ্র। পরবর্তীকাল আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাধ্য হয়ে ৩১ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে রবীন্দ্র পাত্র।

 

বিচারক তার জামিনের আবেদন খারিজ করে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর এলাকায় গ্রাহক ও সমিতি কর্তৃপক্ষ খুশী বলে জানাগেছে।

Related News

Also Read