পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। এক যাত্রীবাহী বাসের সাথে সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটে।সেই দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।

শুক্রবার সন্ধ্যা নাগাদ নন্দকুমারের খঞ্চির কাছে ঘটনাটি ঘটেছে। জানা যায়, একটি হলদিয়া মেছেদা একটি যাত্রীবাহী বাস মেছাদা থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল।খঞ্চির কাছে হঠাৎ করে যাত্রীবাহী বাসটির সামনে সাইকেল চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজারে ধাক্কা মারে সাইকেল আরোহীকে, এরপর তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় সাইকেল আরোহীর।
পুলিশ সূত্রে খবর এখন পর্যন্ত মৃত্যু সাইকেল আরোহীর নাম ঠিকানা জানা যায়নি।

Post Views: 68





