রাজ্যের শাসক দল তৃনমূলকে হারাতে সিপিএম ও বিজেপির অনৈতিক রামবাম জোটকে ঘাড়ধাক্কা দিলো মহিষাদল।কোনরকমে ৭টি আসনে জিতে মুখরক্ষা হল শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীর সমর্থকদের।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়। শাসকদল তৃণমূলকে ঠেকাতে রামবাম জোট করে মোট ৭৬টি আসনের ৭৫ টিতে আসনে লড়াই করে সিপিএম ও বিজেপি।

উল্লেখ্য এর আগে নন্দকুমারে বহরমপুর সমবায় সমিতির নির্বাচনে মাসখানেক আগে তৃনমূলকে ঠেকাতে বাম-বিজেপি জোট করে লড়াই করে ।মোট ৬৩টি আসনের সব কটিতেই জিতে যায় জোট ।এবারও সেই ফর্মুলায় মহিষাদলে অনৈতিক জোট করে লড়াই করে সিপিএম-বিজেপি।
রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনের আগেই ১টি আসনে জয়ী হয়েছিলো তৃনমূল। বাকী ৭৫টি আসনের মফহ্যে তৃণমূল একক ভাবে ৬৭ টিতে জয়লভ করে বাকি ৮ টি আসন রাম-বাম জয়লাভ করে।

এই সমবায় সমিতির ৭৬টি আসনের মধ্যে ৬৮টি আসনে জয়ের পর তৃণমূল কর্মীরা সবুজ আবিরে জয়ের উল্লাস মাতে।

জেতা পর এলাকার তৃণমূল নেতা তরুণ কান্তি মণ্ডল বিরোধী জোটের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে বলেন, আমরা প্রথমেই বলেছিলাম শুভেন্দু অধিকারী-সুজন চক্রবর্তীর সমর্থকদের বিজেপি-বামের অশুভ জোট মানুষ মানবেনা। ফলাফল বেরোনোর পর দেখা গেল ওরা বিপুল ভোটে পরাজিত হয়েছে। ঘাড় ধাক্কা দিয়েছেন ভোটারেরা।যত এরকম অশুভ আঁতাত করবে তত বাম-বিজেপি জোট ধরাশায়ী হবে।






