Select Language

[gtranslate]
২৯শে বৈশাখ, ১৪৩৩ মঙ্গলবার ( ১২ই মে, ২০২৬ )

রাজ্যের উন্নয়নের পরিকল্পনা মনে মনে ছকে রেখেছে বুবাই:গায়ত্রী দেবী

 

বামেরা যখন ক্ষমতার মধ্য গগনে সেই সময়ে কাঁথি প্রভাত কুমার কলেজে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে তাড়িয়ে জিএস হয়েছিলো বুবাই।আর আজ তৃনমূলকে তাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে এলো । শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তখন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই সময় কাঁথির শান্তিকুঞ্জে সাংবাদিকদের কাছে শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী ইতিহাসের পাতা উল্টে তখন কৃতী সন্তানের রাজনৈতিক জয়গাথা তুলে দিলেন।

মুখ্যমন্ত্রীর মা বলেন মাধ্যমিক পর্যন্ত তেমন ঘর থেকে বের হতো না। তবে কলেজে ওঠার পর থেকেই বেরোনো শুরু করল।এই কলেজে লাইফ থেকেই রাজনীতি।এসএফআইকে তাড়িয়ে কলেজে জিএস হল।এর পর এক সময়ে পৌরসভার কাউন্সিলার,চেয়ারম্যান হল,দক্ষিণ কাছের বিধায়ক হল।

গায়ত্রী দেবী জানিয়েছেন ছেলে প্রথম থেকেই ঠাকুর ভক্ত। কোথাও পুজো হলে চলে যেত, এমনকি রামকৃষ্ণ মিশনেও চলে যেত।ছেলেকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখে প্রচন্ড খুশী গায়ত্রী দেবী।ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দ তার আদর্শ বলেও জানান।

রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী জানিয়েছেন গরম পড়লেই তাঁর ছেলে গরম ভাতে জল ঢেলে আলু ভাতে মাছ ভাজা ডিম ভাজা দিয়ে খেতে ভালোবাসে।

রাজ্যের উন্নয়ন কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সব পরিকল্পনা বুবাই মনে ভেবে রেখেছে বলেও বিশ্বাস মা গায়ত্রী দেবীর।

Related News

Also Read