Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৯ই জুলাই, ২০২৬ )

এগরায় মনোনয়ন পত্র জমা দিলেন তরুন মাইতি

 

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী তথা বিধায়ক তরুণ কুমার মাইতি আজ সোমবার মহা মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন।

সকালে এগরার শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন। সেখান থেকে কর্মী সমর্থকদের নিয়ে মহা মিছিল করে মহকুমা শাসক দপ্তরে জান। সেখানে প্রস্তাব ও সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

তারপর তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার কথা তুলে ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরেন। দাবি করেন এগরাতে তৃণমূলের জয় হবে। মানুষ উন্নয়নের জন্য তৃণমূলের সঙ্গেই আছে, বিজেপিকে বর্জন করেছে।

Related News

Also Read