প্রদীপ কুমার মাইতি :- কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির বিধায়কদের নির্দেশ দেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এখানে যারা বাড়ি পায়নি তাদের লিস্ট করে নিয়ে দিল্লিতে যাওয়ার জন্য। সেখানে তিনি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারের সঙ্গে এই নিয়ে আলোচনা করবেন।
এদিন তিনি পিছাবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে মানুষ ক্ষোভের সঙ্গে মন্ত্রীকে জানান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এখানে কোন পরিষেবা ঠিকমতো দেওয়া হয় না। এই বিষয়টি নিয়েও দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন বলে মন্ত্রী জানিয়েছেন।
কাঁথি লোকসভা কেন্দ্রে দুদিনের সফরে এসে দ্বিতীয় দিনে আলাদারপুরে একটি ছোট্ট পথ সভায় বিজেপির বিধায়কদের এই নির্দেশ দেন।
এদিন তিনি প্রথমে পিছাবনীতে যান। সেখানে লবণ সত্যাগ্রহ শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য দেন। তারপর সংশ্লিষ্ট একটি কালী মন্দিরে পুজো দেন । সেখানে তিনি গ্রামবাসীদের সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই সব অভাব অভিযোগ শোনেন। তারপর পিছাবনী একটি তফসিলি গ্রামে যান সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা বাড়ি না পাওয়ায় সেই সমস্ত বঞ্চিত মানুষদের সঙ্গে কথা বলে তাদেরকে স্থানীয় প্রশাসন ও নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে বলেন।


এরপর তিনি হৈপুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। মধ্যাহ্ন ভোজের পর দুলালপুরে বিজেপি ডিস্ট্রিক্ট অফিস এবং আইটি সেক্টরের টিমের সঙ্গে মিটিং করবেন এবং জয়ী পঞ্চায়েত মেম্বার ও কাউন্সিলরের দের সঙ্গেও তার মিটিং করার কথা। তারপর তিনি কলকাতা ফিরে যাবেন।
তাঁর সঙ্গে এদিনের সফরে ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, জেলার রাজ্য পর্যবেক্ষক মনোজ পান্ডে, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত, সহ-সভাপতি অসীম মিশ্র, সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল প্রমুখ।






