Select Language

[gtranslate]
২৪শে মাঘ, ১৪৩২ শনিবার ( ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ )

চন্ডীভেটিবাড় প্রাথমিক বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পূর্ব চক্রের দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চন্ডীভেটি বাড় গ্রামে ২০০০ সালে স্থাপিত হয় চন্ডীভেটিবাড় প্রাথমিক বিদ্যালয়। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে কোকিলের কুহু তালে মুখরিত বসন্ত শিউলি ঝরা ২৫ টি শরৎ অতিক্রম করে ২৫ বছর পূর্ণ হতে চলেছে, স্বপ্নের এই রজত জয়ন্তী বর্ষে।

শরতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে দেবী দুর্গার মহালয়ার বার্তা এমনি মনোরম পরিবেশে আজ বুধবার অগণিত প্রাণের উৎসাহ ও উদ্দীপনার শঙ্খ ধ্বনি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন, বিদ্যালয়ে মর্যাদা পতাকা উত্তোলন এর মাধ্যমে শুভ সূচনা হয়। পরে বর্নাঠ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আনসার হোসেন দপ্তরি ও বিদ্যালয়ের সভাপতি ঊষা রানী মাইতি , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশপ্রাণ পঞ্চায়ত সমিতির সভাপতি মাননীয় অমলেন্দু জানা, অবর বিদ্যালয় পরিদর্শক কাঁথি পূর্ব চক্র শিব শংকর মন্ডল, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, স্বপন পন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা এডুকেশন নেটওয়ার্কের আহবায়ক সমর বরন মান্না, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী সুদর্শন গিরি, প্রাক্তন প্রধান শিক্ষক, চন্ডীভেটিবাড় প্রাথমিক অসীম প্রধান, বিবেকানন্দ সাহু, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কাজলা জনকল্যাণ সমিতি, মঞ্জুশ্রী মাইতি, সুপারভাইজার , কাজলা জনকল্যাণ সমিতি প্রমুখ। শিশুদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ডিঙ্গাল ও সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দ। সঞ্চালনা করেন শেখ সামসুল দপ্তরী।

Related News

Also Read