Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

লাইনে দাঁড়িয়ে বুস্টার ডোজ নিলেন মন্ত্রী ।।

আর পাঁচ জন সাধারন মানুষের মত রীতিমত টিকিট কেটে,লাইনে দাঁড়িয়ে বুস্টার ডোজ নিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।

বুধবার কাঁথি পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।সেখান থেকেই তিনি কলকাতার উদ্দ্যেশে বেরিয়ে যান । এই ভাবে সাধারন মানুষের মত তাঁকে ডোজ নিতে দেখে অবাক হয়ে যান পৌর কর্মী থেকে সুস্বাস্থ্য কেন্দ্রে আসা মানুষজনেরা।যদিও এই নিয়ে নির্বিকার মন্ত্রী।

মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন করোনা মন্ত্রী-সাধারন মানুষ,গরীব-বড়লোক,হিন্দু-মুসলমান দেখে আক্রান্ত করেনা ।পৌরসভা যা নিয়ম করেছে সেটা মেনে আর পাঁচ জন পৌর নাগরিকের মত ভ্যাকসিন নিয়েছি।এটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই।

বুধবার মন্ত্রী যখন করোনা ভ্যাকসিন নিতে যান সেখানে ছিলেন পৌরসভার স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক।বলেন মন্ত্রীকে দেখে চমকে যাই ।উনি অন্য ভি আইপিদের মত নন ।তাঁকে দেখে সত্যি অন্যদের শেখা দরকার

Related News

Also Read