Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

নিজের বিধানসভায় চোর স্লোগান শুনতে হল শুভেন্দু অধিকারীকে ।

এবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে চোর চোর স্লোগান শুনতে হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ।

তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর সমর্থনে মংগলবার নন্দীগ্রামের সামসাবাদে বিজেপির একটি কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সামসাবাদ বুড়ির মোড়ে সেই সময় তৃনমূলের একটা পথসভা চলছিলো।তৃনমূলের পথসভার সামনে দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময়ে চোর চোর স্লোগান তুলতে থাকে তৃনমূল কর্মী সমর্থকেরা।

তৃনমূলীদের স্লোগান শুনলেও শুভেন্দু বাবুর কনভয় সোজা বিজেপির সভা মঞ্চের দিকে চলে যাওয়ায় কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

তবে খোদ নন্দীগ্রামের বুকে বারবার শুভেন্দু অধিকারীকে চোর চোর বলে স্লোগান দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

Related News

Also Read