Select Language

[gtranslate]
১২ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২৬শে মার্চ, ২০২৬ )

৮নং ওয়ার্ডের শেরপুরে শ্রী শ্রী শীতলা মায়ের পূজা

 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের শেরপুরে শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং ওয়ার্ড কমিটির সভাপতি ডঃ নিরঞ্জন মান্না, দক্ষিণ কাঁথি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ কুমার জানা, কমিটির সম্পাদক গৌতম পাত্র,কাউন্সিলার অতনু গিরি সহ শেরপুর যুবক সংঘের কর্মকর্তা ও সদস্য বৃন্দ।

শীতলা মায়ের পূজা উপলক্ষ্যে প্রচুর জনসমাগম হয়। উপস্থিত গ্ৰামবাসীবৃন্দকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। শীতলা মায়ের পূজা উপলক্ষ্যে শেরপুর গ্ৰামবাসীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

শীতলা মায়ের কাছে পুজো দিয়ে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী তরুণ কুমার জানা। এদিন তিনি তুলি টান দিয়ে দেওয়াল লিখন সূচনা করেন।

Related News

Also Read