Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

সাডেন ডেথতে ক্ষেত্রমোহন বিদ্যাভবন ১ গোলে জয়ী।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র স্কুল নক আউট ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার অংশগ্রহণকারী দুটি স্কুল ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠ। নির্ধারিত সময় খেলার ফলাফল ২-২ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়

রাখালচন্দ্র বিদ্যাপীঠ এর হয়ে গোল দুটি করে দেবরাজ ঘোড়াই এবং ক্ষেত্রমোহন বিদ্যাভবনের গোল করেন শুভ ঘোড়াই এবং সবুজ ঘোড়াই। এরপর খেলা ট্রাইবেকারে এগোয় সেখানে ফলাফল ৪-৪ গোল সব শেষ সাডেন ডেথতে ক্ষেত্রমোহন বিদ্যাভবন ১ গোলে জয়লাভ করে সেমিফাইনাল খেলার ছাড়পত্র লাভ করে।

মাঠে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, মলয় মাইতি সঞ্জীত ভৌমিক, গোলকচন্দ্র বিশ্বাস। আগামিকাল এর খেলা কিশোরনগর শচিন্দ্র শিক্ষা সদন বনাম বাহিরী বি বি হাইস্কুল।

Related News

Also Read