Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

লিফটিং এন্ড আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ

ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া পাওয়ার লিফটিং এন্ড আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ দিঘা বিশ্ববাংলা টু মঞ্চে শুরু হল। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পদিমা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র।

 

উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অনুপ যাদব, সভাপতি তথা উত্তর প্রদেশ পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি ডি কে হালদার, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ মুখার্জী, সুব্রত ঘোষ- কলকাতার খেলো ইন্ডিয়া বিচারক সুব্রত ঘোষ, -ইন্টারন্যাশনাল পাওয়ার লিটার সুস্মিতা দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আগামী তিন দিন ধরে চ্যাম্পিয়নশিপ খেলা চলবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগদান করতে আসছে।

Related News

Also Read