ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় চলে গেল তরতাজা প্রাণ। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেল এক ব্যাক্তি । মৃতের নাম নন্দ ঘোড়ই (৫০), এটি হলদিয়ার দুর্গাচক থানা এলাকার কুমারচকের ঘটনা ।

প্রাকৃতিক দুর্যোগ রেমালের তাণ্ডবে বাড়ির সামনে তার ঝুলে যায় ।সোমবার বিকেলে ঝড় বৃষ্টি কমতে বাইরে বেরিয়ে তারটাকে হাত দিয়ে তুলে দিতে গিয়েই ইলেকট্রিক শক খান এই ব্যাক্তি ।
সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে । বেশ কিছু সময় পর পাড়ার লোকজন দেখতে পেয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।
বাড়িতে স্ত্রী তিন ছেলে ও মেয়ে রয়েছে । রাজমিস্ত্রির হেলপারের কাজ করতেন । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । রেমাল ঘূর্ণিঝড় এর জেরে কেড়ে নিল আরেকটি প্রাণ ।

Post Views: 90





