Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। করোনা পরিবেশ কাটিয়ে তমলুকে ২১ কিমি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ।।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা। শুরু হয় মেছেদা কেটিপিপি মোড় থেকে তমলুক শহর ঘুরে শেষ হয় তমলুকের তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন শংকরআড়া বাসপুলে।



এই ২১ কিমি মিনি ম্যারাথনে দুটি বিভাগ করা হয় ।পুরুষ বিভাগ হয় ২১ কিমি এবং মহিলা বিভাগ হয় ১০ কিমি। মহিলা ১০কিমি ম্যারাথন শুরু হয় ডিমারী বাস স্ট্যান্ড থেকে। এই মিনি ম্যারাথন এবছর ২৯ তম বর্ষে পদার্পণ করল।

ম্যারাথনে অংশগ্রহণ করে, জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতারা। মিনি ম্যারাথনের পুরুষ বিভাগের পুরস্কার ছিল পঞ্চাশ হাজার, তিরিশ হাজার টাকা, কুড়ি হাজার টাকা, দশ হাজার টাকা, পাঁচ হাজার টাকা সহ ট্রফি এবং মহিলা বিভাগে দশ হাজার,পাঁচ হাজার,তিন হাজার,দু হাজার,এক হাজার টাকা সহ ট্রফি দেওয়া হয়।

মিনি ম্যারাথন দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায় কয়েকশো দর্শক, পাশাপাশি রাস্তার পাশে থাকা সমস্ত ক্লাবগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

২১ কিমিতে প্রথম হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অনুপম মাহাত,দ্বিতীয় হয় ঝাড়খন্ডের অর্জুন টুডু এবং তৃতীয় হয় উত্তর ২৪ পরগনার শাহিনুর মোল্লা ।

মহিলা বিভাগে প্রথম হয় দক্ষিণ ২৪ পরগনার মুক্তি বায়েন, দ্বিতীয় হয় ঝাড়খন্ডের আশা কুমারী এবং তৃতীয় হয় পূর্ব মেদিনীপুরের লাবনী সাহু ।

Related News

Also Read