Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

নাবালিকা অপহরণের অভিযোগে অপহরণকারীকে গ্রেফতার

অপহৃতা নাবালিকাকে উদ্ধার করার অভিযানে নেমে কাঁথি মহিলা থানার পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃতাকে উদ্ধার করল।গত ৬ জুলাই কাঁথি দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। নাবালিকার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নামে।

বৃহস্পতিবার খেজুরির কার্তিকখালি থেকে অপহরণকারী যুবককে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে। আজ শুক্রবার মহকুমা আদালতে দুজনকে তোলা হলে নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ করেন বিচারক।

Related News

Also Read