পূর্ব ভারতের সেরা আরবান কো অপারেটিভ হিসাবে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক এক অনন্য সম্মান পেল। আজ ন্যাশনাল ফেডারেশন অফ আরবান কো অপারেটিভ ব্যাঙ্কস এন্ড ক্রেডিট সোসাইটি লিমিটেড( এন এ এফ সি ইউ বি) এর উদ্যাগে দক্ষিন ভারতের গোয়াতে বিশেষ সম্মেলনে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ককে সম্মানিত করা হল।

পশ্চিমবঙ্গের একমাত্র ব্যাঙ্ক হিসাবে সর্বভারতীয় সম্মানের সম্মানিত হল।এদিন ব্যাঙ্কের পক্ষে এই সম্মান গ্রহন করেন ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। সাথে ছিলেন পরিচালক মন্ডলীর সদস্য দেবাশিষ পাহাড়ী। মূলত সেরা বিনিয়োগ রূপান্তর ও পন্য উদ্ভাবন-এই দুটি বিষয়ে অনন্য অবদান রাখার জন্য কন্টাই কো অপারেটিভ ব্যাংককে এই পুরস্কারের জন্য বাছা হয়েছে।
সম্প্রতি ব্যাঙ্ক টোটো চালকদের সদস্যকরণ ও কিউআর কোড প্রদান করে ব্যাঙ্ক। পুরস্কার গ্রহন করার পর ভাইস চেয়ারম্যান তরুণ কুমার জানা বলেন লাখো মানুষের স্বপ্ন দিয়ে গড়া এই প্রতিষ্ঠান, চিন্তায়, পরিকল্পনায় আমরা অনন্য। তাই তো এই ব্যাঙ্ক আরবান কো অপারেটিভ এর ক্ষেত্রে পূর্ব ভারতের একটি মাইলস্টোন। তিনি বলেন এই সাফল্যের অংশীদার ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি,ম্যানেজিং ডাইরেক্টার অ্যাপেলো আলি, আধিকারীকবৃন্দ, কর্মচারী, শেয়ার হোল্ডার সকলের সমবেত অবদানের ফসল।
তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ থেকে একটিই প্রতিষ্ঠান এই সম্মান পেলেন -সেটি আমাদের ব্যাঙ্ক।উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফিসার বিজয় মুখ্যার্জী। ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ মাইতি সকলকে ধন্যবাদ জানান ও বলেন এটি আমাদের কাছে গর্বের মুহূর্ত। ব্যাঙ্কের সিইও এন্ড এমডি অ্যাপেলো আলি ধন্যবাদ দেন সকলকে।





