Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

অধ্যাপক সংহতি মঞ্চে পথসভা হলো বারুইপুর।

প্রদীপ কুমার সিংহ :- জনস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং রাজ্য শিক্ষা নীতি প্রত্যাহার করে বিজ্ঞানসম্মত আধুনিক শিক্ষা নীতি কে প্রবর্তন করতে হবে, শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকী গৈরিকীকরণ বন্ধ করতে হবে, অনলাইন নয় শ্রেণিকক্ষে শিক্ষা সর্বাধিক গুরুত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার এখনো রাখতে হবে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের নীতিহীন দ্বৈরথ বন্ধ করে বিশ্ববিদ্যালয় গুলি অচল অবস্থা দূর করতে হবে এইরকম বিভিন্ন দাবিতে অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার থানা অন্তর্গত বারুইপুর রেলগেটের কাছে একটি পথসভা করে।

এই পথ সভাতে অংশগ্রহণ করেন দক্ষিণ ২৪ পরগনার কলেজ গুলির অধ্যাপক বৃন্দ। এই পথ সভাতে প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি ও রাজ্য সরকারের শিক্ষানীতির নিন্দা করে। এই পথটি শুরু হয় বিকাল সাড়ে চারটা নাগাদ শেষ হয় ৬টা নাগাদ। বারুইপুরে এই পথ সভায় অধ্যাপক সংহতি মঞ্চের সদস্যরা বলেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই শিক্ষা নীতি যদি না বদলায় আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন করবে।

Related News

Also Read