রামনবমীর পূণ্য তিথিতে জনসংযোগ এবং বাসন্তী দেবীর কাছে পূজার্চনা ও অঞ্জলি দান এর মধ্যে সারাদিন ব্যস্ত ছিলেন পটাশপুর বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী তপন কুমার মাইতি।
সকালে অমর্ষি বাজারে প্রাতঃ ভ্রমণ সারেন। পটাশপুরের বরহাট বাজারে রামচন্দ্র মন্দিরে রামলালার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। ভগবান রামচন্দ্রের ভোগ প্রসাদ বড়হাট বাজারে ব্যবসায়ী ও পথ চলতি মানুষের মধ্যে বিতরণ করেন।
পরে মঙ্গলামাড়ো বাজারে জনসংযোগ করলেন। ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ও পথ চলতি মানুষের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। শুধু তাই নয় রাজ্য সরকারের পরিবর্তনের ডাক দিয়ে সামিল হওয়ার আহ্বান জানান।
Post Views: 48





