পূর্ব মেদিনীপুর জেলার প্টাশপুরে বিজেপির মঞ্চ পোড়ানোর অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। আগামী ২৯ নভেম্বর বিজেপির ডাকে ‘কলকাতা চলো’ কর্মসূচির সমর্থনে সোমবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের পাটনা ২৪২ নং বুথে সভা হওয়ার কথা ছিল বিজেপির। এই সভায় উপস্থিত থাকার কথা ছিল একাধিক বিজেপি নেতৃত্বের। বিকাল ৩ টায় শুরু হওয়ার ছিল সভার।
কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা আগে সোমবার দুপুর নাগাদ সভা মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বেশ কিছু তৃনমূল আশ্রিত দুষ্কৃতী এসে প্রথমে মঞ্চ ভাঙচুর করে। তারপর আগুন লাগিয়ে দেয় মঞ্চে। দিনের আলোয় দাউদাউ করে জ্বলে উঠল বিজেপির সভা মঞ্চ ।কার্যত আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা মঞ্চটি।


Post Views: 80





