ইন্দ্রজিৎ আইচ :- FIITJEE প্রতিষ্ঠান সারা ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ন সেন্টার। সারা ভারতে ৬৫ টি শাখা আছে। যারা আই আই টি নিয়ে পরবে বা যারা সেই পরীক্ষায় বসতে চায় এই প্রতিষ্ঠান তাদের কাছে নির্ভর যোগ্য সেন্টার। গতকাল উত্তর কলকাতার বিধাননগর শাখার
ফিটজি সংস্থা তাদের এবারের আই আই টি ২০২৩ এ যারা উত্তীর্ণ হয়েছে সেই নাম ঘোষণা করলো।
তাদের নিজস্ব শাখায় এই সেন্টার এর প্রধান ব্রিজেস কুমার এক সাংবাদিক সম্মেলনে জানালেন ২০০৯ সাল থেকে এই সেন্টার চলছে। আই আই টি জন্যে এবারে আমাদের পরীক্ষা দিয়ে ছিলো ২০০ জন । উত্তর কলকাতার প্রথম ৫০০০ হাজারের মধ্যে ২০ জন রয়েছে নম্বর এর দিক থেকে। এইদিন সেই সব ছাত্রছাত্রীদের সংবর্ধনা
জানানো হয় সংস্থার তরফ থেকে।
ব্রিজেসবাবু আরো জানালেন আমাদের এখানে ২৯ জন পড়ান। মূলত ১১ ও ১২ ক্লাসে পড়ার সময় এখানে আই আই টি জন্যে তারা পড়তে আসে
ছাত্র ছাত্রীরা। ফিজিক্স , কেমিস্ট্রি
ও মাথমেটিক্স পড়ানো হয়। যারা ক্লাস ৭ থেকে ১০ পর্যন্ত পড়ে তাদের এই বিষয়ের সাথে বায়োলজি পড়ানো হয়, এর ফলে তাদের শিক্ষার আরো মান টা বাড়ে, যে কোনো পরীক্ষায় তারা ভালো ফল করতে পারে। করিয়ারএ আরো উন্নতি হয়। ভালো ফল করলে স্কলারশিপ পাওয়া যায়।সেটা সম্পূর্ন অ্যাডমিশন টেস্ট এর ওপর নির্ভর করছে।আমাদের প্রধান শাখা দিল্লিতে। কলকাতায় দুটি শাখা আছে। আমাদের উত্তর
কলকাতার বিধাননগর ডিভিসি এর পাশে আর দক্ষিণ কলকাতার রবীন্দ্রসদনের কাছে।






