Select Language

[gtranslate]
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ১৯শে মে, ২০২৬ )

যুব তৃণমূল কংগ্রেসের রাজপথে মহা মিছিল হয়

 প্রদীপ কুমার সিংহ

 

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও পশ্চিমবাংলা রাজ্যের প্রতি বঞ্চনার বাজেট ও এস আই আর এর নামে মানুষকে হেনস্তার বিরুদ্ধে বারুইপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কারের জন্য মহা মিছিলের আয়োজন করেছে। মিছিলটি শুরু হবে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড সোনার তরী থেকে তা চলে বারুইপুর রবীন্দ্র ভবন পর্যন্ত। বারুইপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে পুরো ভাগে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা পৌর মাতা গন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান, উপাদান, সদস্যবৃন্দ এবং কয়েক হাজার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকারের বাজেটে পশ্চিমবঙ্গ কে বঞ্চনার প্রতিবাদে সেই সঙ্গে নির্বাচন কমিশন এস আই আর নামে সাধারণ মানুষকে যেভাবে হেনস্তা করছে তার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্প,মহিলাদের লক্ষীর ভান্ডারে টাকা বাড়ানোর সমর্থনে এই মিছিল।

মিছিলের স্লোগান উঠে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলাকে বাজেটের বঞ্চনার বিরুদ্ধে এসআইআর নামে নির্বাচন কমিশনার সাধারণ মানুষ কে সংস্থা সেই সঙ্গে বি এল ওরা যেভাবে আত্মহত্যা করছে তার প্রতিবাদে সোচ্চার।

Related News

Also Read