Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে ট্রাভেল ট্যুরিজম ফেয়ার ।।

ইন্দ্রজিৎ আইচ :- সায়েন্স সিটির পাশে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হলো তিনদিনের ট্রাভেল ট্যুরিজম ফেয়ার ২০২৩। এই মেলার সূচনা করেন প্রদীপ জ্বালিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। ছিলেন রয়াল থাই কনস্যুলেট জেনারেল আচারাপান যভাপ্রপাস ও পাঞ্জাব ট্যুরিজম এর ডিরেক্টর আই এ এস অমৃত সিংহ।

এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন আমাদের এখানে ট্রাভেল ট্যুরিজম এর এক বিরাট মার্কেট আছে। এই মেলায় ২৫ টি রাজ্যের বিভিন্ন প্রতিনিধি এই তিনদিনের মেলায় অংশ নিয়েছে। রয়েছে ৪০০টি স্টল ও পৃথিবীর ৪ টি দেশ এই মেলায় এসেছে।আমাদের রাজ্য সরকার খুব চেষ্টা করছে ট্রাভেল ট্যুরিজম শিল্পকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে। খুব সুন্দর ভাবে দীঘা, বাঁকুড়া, বিষ্ণুপুর, শান্তিনিকেতন, মন্দারমনি, সুন্দরবনকে সাজানো হয়েছে। রয়েছে উত্তরাখণ্ড, গোয়া, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, ওড়িশা, কর্ণাটক, গুজরাট, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ সহ আরো অনেক রাজ্যের ট্যুরিজম সংস্থা।

যারা বেড়াতে ভালোবাসেন তারা এই মেলায় এসে ভালো হোটেল, গাড়ি, বেড়াতে যাওয়ার নতুন জায়গা , সেখানকার খাবার, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। এখানে এই মেলা চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

Related News

Also Read