Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি ও পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান

শিক্ষা ও সমাজসেবার মেলবন্ধনে উদযাপিত হলো রানিসাই সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটি ও পাবলিক স্কুলের বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণের পাশাপাশি এই মঞ্চ সাক্ষী থাকল এক বিশেষ সম্মানপ্রদান অনুষ্ঠানের।

এদিন প্রকৃতি ও পরিবেশের প্রতি অসামান্য অবদানের জন্য বিশেষ ভাবে সংবর্ধিত ও সম্মানিত করা হল বিশিষ্ট প্রকৃতিপ্রেমী কবি ড. সত্য সুন্দর সামন্ত কে। সবুজ পৃথিবী গড়ার ডাকে ড. সামন্ত দীর্ঘকাল ধরে বৃক্ষরোপণ এবং লেখনীর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তাঁর কবিতা শুধু সাহিত্য নয়, বরং জনসচেতনতার এক বলিষ্ঠ মাধ্যম হয়ে উঠেছে। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষরোপণ এবং কবিতার মাধ্যমে সমাজকে পরিবেশ সচেতন করে তোলার এই বিরল প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। গুণীজনদের সম্মাননা ও উদ্দীপনা কেবল ড. সামন্তই নন, এদিনের অনুষ্ঠান মঞ্চে এলাকার আরও বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবককে তাঁদের নিঃস্বার্থ কাজের জন্য সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন আশাপ্রকাশ করেন যে, ড. সত্য সুন্দর সামন্তের এই ঐকান্তিক প্রচেষ্টা ও সামাজিক লক্ষ্য আগামী দিনে সমাজকে আরও সুন্দর ও উন্নত পথে এগিয়ে নিয়ে যাবে।

বরণীয় ব্যক্তিদের এই আদর্শ দেখে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা অনুপ্রাণিত হবে। শিক্ষার পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে উঠবে কচিকাচাদের মনে। উজ্জ্বল ভবিষ্যৎ ও সংকল্প

স্কুল কর্তৃপক্ষ ও উপস্থিত গুণীজনেরা মনে করেন। এই ধরনের আয়োজন ছাত্র-ছাত্রীদের আগামীর পথে এগিয়ে যেতে সাহস জোগাবে। অনুষ্ঠানের শেষলগ্নে ড. সামন্ত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে অন্তত একটি করে চারাগাছ রোপণ করার এবং প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

Related News

Also Read