Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। থানায় ফরেন্সিক টিম ।।

প্রদীপ কুমার সিংহ :-কিছুদিন আগে বারুইপুর থানায় একটি অগ্নিসংযোগ হয়েছিল । সেই জন্য মঙ্গলবার একটি ফরেন্সিক এক্সপার্ট টিম বারুইপুর থানায় আসে সরজমিনে তদন্ত করতে।


পুলিশ সূত্রে খবর ১২ তারিখ রাতে বারইপুর থানার অন্তর্গত কাটাখাল এলাকায় একটি বেআইনি বাজির কারখানায় হানা দিয়ে বহু বাজি ও বাজি তৈরি করার মসলা বারুদ বাজেয়াপ্ত করে বারুইপুর থানার পুলিশ। তার সঙ্গে তিন-চারটে ড্রামের মধ্যে বাজি তৈরি করার মসলা ছিল।



১৩ অক্টোবর বারুইপুর থানায় বাজেয়াপ্ত করা মজুত বাজির মশলা থেকে বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার জেরে বারুইপুর থানার মধ্যে থাকা একটি পুলিশের টাটাসুমো গাড়ি ও আঠেরোটি মোটর বাইক পুড়ে ছাই হয়ে যায়। আর সেই অগ্নিকাণ্ডের ঘটনা ও বিস্ফোরণের সঠিক কারণ জানতে অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচ দিন পরে বারুইপুর থানায় এলো তিন সদস্যের এফএসএল টিম।

মঙ্গলবার দুপুরে তিন সদস্যের এফএসএল টিম বারুইপুর থানায় আসে। বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের সাথে তারা কথা বলেন। পাশাপাশি বিস্ফোরণ স্থল থেকে সংগ্রহ করেন নমুনা।

Related News

Also Read