Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

নিমগাছে কিশোরের ঝুলন্ত দেহ ।।

নিমগাছে কিশোরের ঝুলন্ত দেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।

সকালে গ্রামের কয়েকজন ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরোলে রাস্তার ধারে একটি নিমগাছে এক কিশোরকে ঝুলতে দেখেন । খবর জানাজানি হলে প্রচুর লোকের সমাগম হয় ।

স্থানীয় মানুষরা জানায় মৃত কিশোরীর নাম সুধীর সাউ (২২)। বাড়ি মারিশদা থানার সিজুয়া গ্রামে। খবর পেয়ে মারিশদা থানার পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পারিবারিক ঝগড়ার কারণে নাইলন দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয়েছে কিশোর। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট এলে । কিশোরের এই মৃত্যুতে পুলিশ পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

Related News

Also Read