Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

নুতন রূপে সাজিয়ে তোলা হলো বিডি অফিস প্রাঙ্গণের পার্ক।

দোল পূর্ণিমায় নুতন রূপে আত্মপ্রকাশ করলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বিডিও অফিস প্রাঙ্গনের পার্ক।

আত্ম প্রকাশ করেই বিকালের অবসর সময়ে আট থেকে আশি বয়সের মানুষের আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়েউঠেছে এই পার্ক ।

এগরা দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ গোস্বামী জানিয়েছেন পার্কের পাশে বড় ঝিল । যা এই পার্কটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

নতুন রূপে সজ্জিত এই পার্কে ঢুকলে মনে হবে হাতি থেকে ঘোড়া সঙ্গে হরিণ প্রমুখ প্রাণী যেন ঘোরাঘুরি করছে। সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ গোস্বামী জানান এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে নুতন রূপে সাজিয়ে তোলা হলো বিডি অফিস প্রাঙ্গণের পার্ক।

Related News

Also Read