Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

প্রেস ক্লাবে প্রকাশিত হলো ” মা মনসার বন্দনা গীত “।

ইন্দ্রজিৎ আইচ :-কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো মা মনসা চিত্রম নিবেদিত প্রয়াত গোপাল দে ( সরকার ) স্মরনে ” মা মনসা
গীত “। উপস্থাপনায় ছিলেন রমেন্দ্র চন্দ্র নাথ। এই মিউজিক ভিডিও উদ্বোধনে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী শুভদীপ মুখোপাধ্যায় ও অভিনেতা নাইজাল আকারা ,ছিলেন সৌরভ ও সুরজিৎ। যে ছয়টি গান এর মিউজিক ভিডিও লঞ্চ হলো সেই গান গুলো
হলো এস মা মনসা, মাগো তোর চরণে, নাও মা পূজা বিষহরি, মাগো তোমাকে জানাই, শিবের নন্দিনী, মাগো তোমার অপার লীলা। কথা প্রয়াত গোপাল দে( সরকার)।

সুর করেছেন সুভাষ দে। গান গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, মোনালিসা।ভিডিও করেছেন রোহিত মুখোপাধ্যায়। সবমিলিয়ে গান গুলি ও মিউজিক ভিডিও সকল দর্শক শ্রোতার মন ভরাবে।

Related News

Also Read