Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই জেলার ব্লকে ব্লকে অকাল দোল মাতোয়ারা মহিলারা

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তেই অকাল দোলে মাতল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ও কাঁথি মহকুমার ব্লকে ব্লকে রঙিন আবির খেলে মহিলারা। উৎসবের আবহে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী পঞ্চায়েত এলাকার বালিঘাইতে দেখা গেল এক অভূতপূর্ব উৎসবের আবহ। লক্ষ্মী ভাণ্ডারে মাসিক ভাতা অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করতেই মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ।মহিলারা আত্মহারা আনন্দে আবির খেলায় মেতে ওঠেন এবং অকাল দোল উদযাপন করেন। সবুজ ও রঙিন আবিরে আবৃত হয়ে তাঁরা একে অপরকে শুভেচ্ছা জানান।

মহিলাদের পাশাপাশি আনন্দের রং লেগে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতীকী ফ্লেক্সেও। কেউ কেউ আবেগে ছবিতে আবির মেখে কৃতজ্ঞতা জানান। উপস্থিত এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী মহিলাদের মিষ্টিমুখ করান পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন,প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি সাধারণ মানুষের বড় উপকারে আসবে। ছিলেন ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী শ্রাবন্তী দাস, সহ-সভানেত্রী তাপসী মাইতি,বাথুয়াড়ী পঞ্চায়েতের প্রধান মৌসুমি সেন,ব্লক যুব সভাপতি অর্ধেন্দু সিংহ,বিবেকানন্দ অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা, মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি দিলীপ বর,সুধাকান্ত বারিক, নির্মল পাত্র, দেবাশিষ রায়, রঞ্জন দাস, শেখ মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

পটাশপুর ২ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর কর্মসূচি গ্রহণ করে। সেই উপলক্ষে দিল পথসভা হয়। ছিলেন সংগঠনের ব্লক সভাপতি মানস রায়, নবনির যুক্ত সহসভাপতি অপরের সাঁতরা, সকল শাখা সংগঠনের সভাপতিগণ। এগরা-১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী ,মহিলা নেত্রী মানসী দে, সহ সভানেত্রী রেখা প্রধান প্রমুখের নেতৃত্বে ধন্যবাদ জ্ঞাপন সহ হয়।

Related News

Also Read